বিজ্ঞাপন

সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা বলেছেন, সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ গ্রহণ নয়, চাই উপকারভোগীদের পরিশোধের মানসিকতা। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনতে ঋণ গ্রহীতা উপকারভোগীদের এই প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে।

বিজ্ঞাপন

২০ নভেম্বর বৃহস্পতিবার সদর উপজেলা কার্যালয়ের হলরুমে দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরের উপজেলা পর্যায়ে বাস্তাবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল মতিন ও কোতয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ সেলিমুর রহমান সেলিম প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম। দিনাজপুর সদরের ঋণ গ্রহীতা উপকারভোগী, দলনেতা, সভাপতি ও সদস্যরা দিনব্যাপী প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন সহকারী সমাজসেবা অফিসার মোঃ আজগার আলী।

দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণ মূল্যায়ন পদ্ধতি, উপস্থাপনা ও কুইজ প্রতিযোগিতার উপর প্রশিক্ষণ ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পরিচিতি ও আর্ত-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পড়ুন: গাংনীতে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন