রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও তিনজন । বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
মূলত, কেরাণীগঞ্জ থেকে ট্রলারযোগে কিছু যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চের পেছন দিক থেকে উঠতে গেলে এ দূর্ঘটনা ঘটে।
এসময় জাকির সম্রাট-৩ লঞ্চটি সরাসরি সেই ট্রলার ও বিপরীত দিকে থাকা লঞ্চটিতে আঘাত হানে। পরে দ্রুত টার্মিনাল ত্যাগ করে ঘাতক লঞ্চটি।
ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।


