বাংলাদেশ থেকে কোনো সন্ত্রাসী বা অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে বিষয়ে বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে বিজিবিকে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে পলায়ন করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
পড়ুন: ৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি
আর/


