কুষ্টিয়া জেলার দৌলতপুর ও ভেড়ামারা এবং রাজশাহীর বাঘা নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্যবর্তী পদ্মাচরে বিশেষ অভিযান চালানো হয়েছে। কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট জেলার পুলিশ পৃথকভাবে রবিবার ভোর চারটা থেকে দুপুর ২টা পর্যন্ত দুর্গম পদ্মাচরে এ অভিযান চালায়। এদিন কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ অভিযানের কুষ্টিয়া অংশ থেকে নিয়মিত মামলা, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপরাধীদের ব্যবহৃত ২টি অস্থায়ী তাবু, ১টি স্পীড বোট, ২ টি নৌকা, ৩টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং বিশেষ কায়দায় তৈরি অস্ত্র রাখার ২টি চেম্বার উদ্ধার করা হয়। এ অভিযানে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৩১৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
এর আগে গত ২৭ অক্টোবর দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ১৪ হাজার মৌজার নিচখান পাড়া পদ্মাচরে কাকন বাহিনী ও মন্ডল বাহিনীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত হন। ঘটনার পরদিন আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়।
হাসপাতাল থেকে নবজাতক উধাও, অতঃপর… |
মনোহরদীতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


