০১/০৩/২০২৬, ১৬:১৬ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৬:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকেরসংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেয়ায় দলবদ্ধ হামলায় রপ্তানিকারক প্রতিষ্ঠানে হামলা করে মালামাল লুটের বিচার দাবী ও সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হামলার শিকার কারখানা মালিক ও কর্মকর্তারা। ০১ মার্চ রবিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় কারখানার সামনে সংবাদ সম্মেলন করা হয়৷

বিজ্ঞাপন

“বিএলও ওয়েআর নেইল ইন্ডাষ্ট্রিজ” বিএলও ওভারসীজ লিমিটেড” এর চেয়ারম্যান ও বাংলাদেশ জনশক্তি রপ্তানিকার
মনোয়ার হোসেন অপু সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথের দিন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের ভাই কাজল, ভাতিজা মুন্না, তার সহযোগি বেলায়েত মেম্বারসহ ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহীনি তাদের কারখানায় হামলা করে ভাংচুর চালায়। এ সময় কারখানায় থাকা মালামাল লুটে নেয়। পরবর্তীতে মামলা করতে গেলে মূল অভিযুক্তদের বাদ দিয়ে মামলা নেয়। কিন্তু আমরা অভ্যাহত হুমকী ধামকির শিকার হচ্ছি। এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি উপজেলা বিএনপির সভাপতি এক সংবাদে কারখানার নানা অনিয়ম নিয়ে অভিযোগ করেন। তা অমূলক,বানোয়াট। মূলত কারখানার সব বৈধতা রয়েছে, পাশাপাশি পরিবেশ দূষন হয় এমন প্রমাণ নেই। কারখানার পাশেই ফসলি জমি,গাছপালা ও গবাদি পশু চাড়ন রয়েছে। তবে আমরা বিএনপির সভাপতিকে দোষারোপ করিনি। তার আত্নীয়দের নেতৃত্ব এ হামলা করা হয়। এভাবে হামলা করলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জের কোথাও শিল্প কারখানা কেউ করবে না। উদ্যোক্তারা চাঁদাবাজির শিকার হয়ে অনুৎসাহিত হবে। তাই অবিলম্বে তদন্তপূর্বক সন্ত্রাসী, চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহীনিকে ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।

পড়ুন:নোয়াখালীতে দ্বীপ কল্যাণ বহুমূখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

দেখুন:ইরান ইস্যুতে ঢুকে পড়লো চীন ও রাশিয়া? 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন