বিজ্ঞাপন

সন্ধ্যার পর ঢাকায় আনা হবে তামিমকে

পরিস্থিতি দ্রুতই খারাপ হওয়ায় জরুরি ভিত্তিতে সাভারের কেপিজি হাসপাতালে নেয়া হয়েছিল তামিম ইকবাল। সংকটাপন্ন সময় কাটিয়ে বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন সাবেক এ ওয়ানডে অধিনায়ক। আরও উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যার পর তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র বলছে, সাভার থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হবে।

এর আগে সোমবার (২৪ মার্চ) ডিপিএল ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অস্বস্তি বৃদ্ধি পেলে নিজের গাড়িতেই পার্শ্ববর্তী সাভারের কেপিজে হাসপাতালে যান এই তারকা। এরপর পুনরায় মাঠে ফিরে আসেন। তাকে ঢাকায় ফিরিয়ে নিতে বিকেএসপিতে হেলিকপ্টারও উড়িয়ে আনা হয়। কিন্তু দ্বিতীয় দফায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তাকে আর হেলিকপ্টারেও ওঠানো সম্ভব হয়নি। ফলে ফের কেপিজে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা ২২ মিনিট সিপিআর এবং ৩টি ডিসি শক দিয়ে তামিমকে চিকিৎসা দেয়ার মত অবস্থায় নিয়ে আসেন। এরপর তার এনজিওগ্রাম করা হয় এবং ব্লক হয়ে যাওয়া ধমনিতে রিং (স্টেন্ট) বসানো হয়। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা তামিমের অবস্থা বর্তমানে স্থিতিশীল। যদিও তিনি ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন।

তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সুখবর মঙ্গলবার দুপুরে তামিম নিজেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সংকটাপন্ন সময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেছেন তিনি। দোয়া চেয়েছেন পরিবার ও নিজের জন্য।

তামিম লেখেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যেকোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে— এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

বিজ্ঞাপন

পড়ুন : রিং পরানো হলো হার্টে, অবস্থার উন্নতি তামিমের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন