২৮/০২/২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ছয় জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ছয় জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।

শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালীর ওপর ঝড়ের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ অবস্থায় ছয় জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

পড়ুন: সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, হবে অতিভারি বৃষ্টি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন