33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই সনদ নিয়ে নতুন সংকট, প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শুরু

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে এই অনিশ্চয়তা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় আজ বুধবার সন্ধ্যা ছয়টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। 

ইতোমধ্যে বৈঠকে প্রধান উপদেষ্টা যোগ দিয়েছেন। তার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের স্বাক্ষরিত এক চিঠিতে এ বৈঠকের কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, বৈঠকে অংশ নিতে প্রতিটি দলের দুইজন প্রতিনিধির নাম বিকেল ৪টার মধ্যে কমিশনের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে পাওয়া প্রতিনিধিরাই কেবল বৈঠকে অংশ নেবেন।

এদিকে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিতব্য ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।

বিকেলের বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পাশাপাশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

পড়ুন : মতামত সমন্বয় করে সরকারকে জানাবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন