রাজধানীর বাজারে নানা পদের নতুন শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। তাই কমতে শুরু করেছে দাম। তবে, বেশকিছু অতিপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো বাড়তি। পেঁয়াজ, আলু ও চালের দাম এখনো কমেনি।
কাচা বাজরের প্রতিটি দোকানে নতুন নতুন বাহারী রং এর নানা পদের সবজী সাজানো রয়েছে।কারওয়ান বাজারের এমন চিত্র শীতেই দেখা মিলে। ক্রেতা-বিক্রেতা উভয় খুশি।

ছোট আকারের ফুলকপি ৩০-৩৫ টাকা পিস, মাঝারি আকারের লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি যেমন কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকা, শিম ৭০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা এবং পেঁপে ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। টমেটোর দাম এখনো ১৪০ টাকা কেজি রয়েছে। নতুন সবজি আসায় দামে কিছুটা স্বস্তি ফিরেছে
তবে, পেঁয়াজ, আলু ও চালের দাম এখনো চড়া। মাঝে মধ্যে দু-একটি পণ্যের দাম কিছুটা কমলেও বেশিরভাগ ক্ষেত্রেই ঊর্ধ্বমূল্য। আর অতিরিক্ত মূল্য নিম্নআয়ের মানুষকে ফেলেছে বেকায়দায়। চড়া বাজারে সংসার চালাতে অনেকেই খাচ্ছেন হিমশিম।

ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৯০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৫২০-৫৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
আর গরুর মাংস ৬৫০-৭০০ টাকা, ছাগলের মাংস ১,০০০-১,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এনএ/


