বিজ্ঞাপন

সবাই ট্রাম্পকে ভয় পায়, আমি পাই না: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ট্রাম্পকে তিনি ভয় পান না এবং তাদের সম্পর্ক ছিল “গঠনমূলক”।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, গত অক্টোবরে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকটি ছিল “স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক”।

জেলেনস্কির ভাষায়, “তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন এবং মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই… আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন?”

জেলেনস্কি জানান, তিনি আমেরিকান জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক “বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের” ভিত্তিতে গড়ে উঠেছে।

তিনি আরও জানান, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন–যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জেলেনস্কির দাবি, ট্রাম্প রাজা চার্লসকে “খুব সম্মান করেন” এবং তাকে “খুব গুরুত্বপূর্ণ” মনে করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি, নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতে ইউরোপীয় মিত্রদের প্রতিও আহ্বান জানান তিনি।

পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, “যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয়।”

পড়ুন: দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ১৩

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন