সিলেট ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৪ নম্বর লেংগুড়া ইউনিয়নের পূর্ব গুরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
বিজ্ঞাপন
ভোট দেওয়ার পর তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
ভোট প্রদান শেষে আরিফুল হক চৌধুরী বলেন, “ভোট দিতে পেরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। নারী, পুরুষ ও বয়োবৃদ্ধসহ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।”
তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।”


