বিজ্ঞাপন

সবাই খারাপ শুধু আপনারা ভালো : অহনা

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গন। এই ঘটনায় আলভীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও এতদিন নীরব ছিলেন তিনি। তবে সম্প্রতি নীরবতা ভেঙে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে প্রয়াত স্ত্রীর বিরুদ্ধেই গুরুতর কিছু অভিযোগ তুলেছেন এই অভিনেতা। 

বিজ্ঞাপন

আর এতেই চটেছেন আলভীর সহকর্মী ও জনপ্রিয় অভিনেত্রী অহনা ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আলভীকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন অহনা। তিনি জানান, মৃত মানুষকে নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধ করা উচিত।

অহনা ইসলাম তার পোস্টে লেখেন, ‘একটা মৃত মানুষকে নিয়ে আর কত? সবাই খারাপ শুধু আপনারা ভালো। এইবার বন্ধ করুন। আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি, তাই বলে আপনার স্ত্রীকে আর ছোট কইরেন না।’

আলভীর আচরণের সমালোচনা করে অহনা আরও মনে করিয়ে দেন যে, সত্যের বিচার সৃষ্টিকর্তা করবেনই। তিনি লেখেন, ‘মনে রাখবেন ‘আল্লাহ্ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না’।’

উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় শুরু থেকেই আলোচনায় উঠে এসেছে আলভীর সহ-অভিনেত্রী ইফফাত আরা তিথির নাম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযো গমাধ্যমে ব্যাপক বিতর্ক চলছে। শুরুতে আলভী শোক প্রকাশ করলেও সময়ের ব্যবধানে তার সুর বদলে যায়। 

নিজের দোষ ঢাকতে তিনি মৃত স্ত্রীর চরিত্র বা ব্যক্তিগত বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন বলে অভিযোগ তুলছেন নেটিজেনসহ বিনোদন অঙ্গনের অনেকে। 

পড়ুন:অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’-এর মহরত অনুষ্ঠিত

দেখুন:কুমিল্লায় পূজা চলাকালীন সময়ে মন্দিরে ক/ক/টে/ল বি/ষ্ফো/র/ণ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন