বিজ্ঞাপন

সব বাধা উপেক্ষা করে সুজানগরে আওয়ামী লীগের বিশাল ইফতার ও দোয়া মাহফিল

নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মুখেও পাবনার সুজানগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের বিশাল ইফতার ও দোয়া মাহফিল।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) উপজেলার মথুরাপুর স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মীর উপস্হিত হয়।

ইফতার মাহফিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও চাপের খবর থাকলেও, সব বাধা উপেক্ষা করে এই বিপুল জমায়েতকে আওয়ামী লীগের শক্তির মহড়া বা ‘শো-ডাউন’ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। ​বর্ণাঢ্য আয়োজন ও উদ্যোক্তা ​সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাবের একান্ত সহযোগী মোহাম্মদ রাব্বি এবং সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাকিবের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। ​ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে কোনো ‘মব কালচার’ বা গণপিটুনির মতো ঘটনা ছিল না। অথচ গত ১৭ মাসে সারাদেশে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে সাধারণ মানুষের ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তা ১৯৭১ সালের নৃশংসতাকেও হার মানায়। ​তিনি উপস্থিত নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের আস্থা এখনো আওয়ামী লীগের ওপর রয়েছে। তিনি দৃঢ়তার সাথে আরও বলেন, খুব শীঘ্রই জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাগরকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিন চৌধুরী, তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মৃধা সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে​ সকলের মঙ্গল এবং দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মথুরাপুর মসজিদের পেশ ইমাম শিক্ষক শফিকুল ইসলাম। মোনাজাত শেষে আগত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

পড়ুন- ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই ইদ্দো নিহত!

দেখুন- মেয়েকে উ/ত্ত্য/ক্তে/র প্রতিবাদ করায় বাবার সঙ্গে যা ঘটলো 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন