26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সমকামিতার অভিযোগে ডুয়েটের ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার, বিক্ষোভ

সমকামিতার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সমকামিতার সাথে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে তাদের হল থেকে বহিষ্কার করা হয়।

এদিকে সমকামিদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন৷

বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন, রাসেল মিয়া, আব্দুল্লাহ আল মাসুদ, সৌরভ শিকদার, রায়হান আলী, সারোয়ার জাহান সুমন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতেন।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়৷ অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে নিম্নেউল্লেখিত ছাত্রদের সমকামীতার সাথে সম্পৃক্তার অভিযোগ পাওয়া যায়। উক্ত বিষয়টি সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হল।

শিক্ষার্থীরা জানান, ডুয়েটে সমকামিতা ছড়িয়ে গেছে। মাত্র ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু গত ৬ মাস ধরে ছাত্ররা তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। তাদের সমকামীর সংখ্যা প্রায় ৩০-৪০ জন৷ এদেরকে শুধু হল থেকে নয়, স্থায়ী বহিষ্কার করতে হবে৷ এসব সমকামীদের বিচার ও বহিষ্কারের দাবিতেই আজকে বিক্ষোভ চলছে৷

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস বলেন, শিক্ষার্থীরা এই মুহুর্তে বিক্ষোভ করছে। আমি বিস্তারিত আপনাকে পড়ে জানিয়ে দিব৷

বিজ্ঞাপন

পড়ুন : বিমান বিধ্বস্তে নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার ডাক্তার হবার স্বপ্ন, কানের দুল দেখে লাশ শনাক্ত করে পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন