১৮/০২/২০২৬, ১৬:৪৮ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৬:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সমবায় সমিতির নামে গ্রাহকদের সাথে প্রতারণা, ভুক্তভোগীদের মানববন্ধন

সমবায় সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে একটি প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। জমা টাকা ফেরত পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। সোমবার দুপুর ১২টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে ভুক্তভোগী গ্রাহকবৃন্দ।

নাজিরপুর উপজেলায় ২০১৭ সালে সমবায় সমিতি দিয়ে নিবন্ধন নিয়ে কাজ শুরু করে স্বদেশ সঞ্চয় ও ঋণ দেয়া সমবায় সমিতি। এরপরে নিউ স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং খেজুরতলা শ্রমজীবী সমবায় সমিতি এই তিনটি সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সুমন মন্ডল নামে এক প্রতারক। সুমন মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার কাছ থেকে গ্রাহকদের টাকা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা।

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকরা বলেন দীর্ঘদিন ধরে এসব সমিতিতে তারা টাকা জমা রাখছিল। কিন্তু দীর্ঘদিন ধরে টাকা রাখার পরে টাকা ফেরত নিতে গেলে শুরু হয় সুমনের তাল বাহানা। বছরে পর বছর পিছনে ঘুরেও টাকা না পেয়ে নিরুপায় হয়ে তারা প্রতিবাদে রাস্তায় নামে। তাদের টাকা ফিরে পেতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ঝুমুর মজুমদার, সানি শেখ, কবিতা হালদার, আরতু হালদার, সুজিত মজুমদার।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে উদ্ধার হওয়া ২৬ মোবাইল, টাকা মালিকদেরকে হস্তান্তর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন