24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সময় টিভির স্টাফ রিপোর্টার সোহাগ আলীর পিতার মৃত্যু, শোক প্রকাশ

ঝিনাইদহে সময় টিভির স্টাফ রিপোর্টার ও ঝিনাইদহ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ আলীর পিতা জোয়াদ আলী শেখ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ মার্চ) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। আজ সোমবার বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাচেঁরকোল উত্তর মির্জাপুর গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে ঈদগাহ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

সোহাগ আলীর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক ও চ্যানেল-২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি নিজাম জোয়াদ্দার বাবলু, দৈনিক ইত্তেফাক পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি বিমল কুমার সাহা, আরটিভির জেলা প্রতিনিধি শিপলুজ্জামান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মিশন আলী , দি বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ এবং দৈনিক কালবেলার জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি শেখ ইমন,ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সকল সদস্য সহ অন্যান্যরা। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

পড়ুন : মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন