১২/০২/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সমাজের সুবর্ণ নাগরিকদের শিক্ষার সর্বোচ্চ স্তরে পৌছাতে হবে : বিরল ইউএনও

দিনাজপুরে বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা বলেছেন, যে কোন মানুষের জন্য শিক্ষা একটি মহামূল্যবান মাধ্যম। যার দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সমাজে সুবর্ণ নাগরিক যারা আছেন তারা নিজেদের দুর্বল না ভেতে দৃঢ় মনোবল নিয়ে শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌছানো উচিত।

২৯ নভেম্বর শনিবার বিরল উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখা’র আয়োজনে লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সার্বিক সহযোগিতায় এবং “দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস উইথ ডিজএ্যাডবিলিটি ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের অধীনে ‘প্রতিবন্ধী শিশু ও যুবদের জীবন মান উন্নয়নে একিভ’ত শিক্ষা ও প্রবেশগম্যতা বিষয়ক এ্যাডভোকেসী সভায় তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় প্রকল্প বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন দীপশিখার প্রকল্প সমন্বয়ক হিমাংশু দেব দত্ত রায়। মুক্ত আলোচনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মূর্শিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন, সুবর্ণ নাগরিক নাইম হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা থানা ইনচার্জ এর প্রতিনিধি, সিবিআর অফিসার শিমু।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বীরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর বর্ণাঢ্য উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন