০২/০৩/২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সমাবেশে এসে প্রাণ হারালেন আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির আয়োজিত ন্যায্য পানি বণ্টনের দাবিতে অনুষ্ঠিত বিশাল সমাবেশে অংশ নিতে এসে হার্ট অ্যাটাকে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক (৫৫)।

বিজ্ঞাপন

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার মনাকষা মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একরামুল হককে মৃত ঘোষণা করেন। নিহত একরামুল হক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের আব্দুর রহমানের ছেলে।


সহকর্মীরা জানান, দুপুর তিনটার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বিএনপির বিশাল সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন একরামুল হক। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: নেত্রকোনায় স্কুল শিক্ষককে আটকের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন