বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না। এমনটা ঘটলে দেশের সকল সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে।
মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে। বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে। এ সময় নির্বাচন ও সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য, বাজার ব্যবস্থা এবং নিত্যপণ্যের দাম নিয়ে ডিবেট হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নিত্যপন্যের দাম নাগালে আনতে রাজনৈতিক দলগুলো কেন বির্তক করছে না। ক্ষমতায় এলে মানুষের সমস্যা কীভাবে সমাধান করা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে।
এ সময় বাজার ব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা সেবার উন্নতি সাধনসহ দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক দলগুলোর বক্তব্য পরিষ্কার হওয়া বলেও মন্তব্য করেন তারেক রহমান।
তিনি বলেন, বাজার ব্যবস্থা মানুষের নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা থাকা উচিত। শুধু সংবিধান কিংবা ক্ষমতার ভারসম্য নয়, জনগণের চিকিৎসা ব্যবস্থা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ জনগণের জন্য প্রস্তাবনা থাকা উচিত রাজনৈতিক দলগুেলোর।
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, অনেকেই যখন সংস্কারের কথা বলেনি, বিএনপি তখন সংস্কারের প্রস্তাবনা উত্থাপন করেছে। তবে, শুধু সংবিধান কিংবা ক্ষমতার ভারসম্য নয় জনগণের জন্য নানামুখী প্রস্তাবনা দলটির পক্ষ থেকে দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তারেক রহমান বলেন, সংস্কারের প্রয়োজন আছে। জনগণের চাহিদা অনুযায়ী বিএনপি দায়িত্ব পেলে করবে।
পড়ুন : মাগুরার সেই শিশুর চিকিৎসাসহ সব দায়িত্ব নিলেন তারেক রহমান


