বিজ্ঞাপন

সমালোচনা সত্ত্বেও আকাশছোঁয়া বিশ্বকাপ ফাইনালের টিকিট মূল্য

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ-এর টিকিটের উচ্চমূল্য নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। তবে এসব সমালোচনার মধ্যেই ফাইনাল ম্যাচের টিকিটের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ফিফা।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনাল ম্যাচের টিকিটমূল্য এখন ৫ হাজার ৭৮৫ ডলার থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১০ হাজার ৯৯০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ প্রায় সাড়ে ৪৩ লাখ টাকার কাছাকাছি।

প্রাথমিকভাবে ক্যাটাগরি-৩ টিকিটের মূল্য ৬৯৫ ডলার থেকে ১ হাজার ৫৫০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হলেও, পরবর্তীতে তা একলাফে ৬০০ শতাংশের বেশি বেড়েছে। গত বছরের অক্টোবরে সাধারণ বিক্রি শুরুর পর থেকেই টিকিটের দাম ধারাবাহিকভাবে বাড়ছে।

শুরুতে ক্যাটাগরি-৩ টিকিটের মূল্য ছিল প্রায় ২ হাজার ৭৯০ ডলার এবং ক্যাটাগরি-১ টিকিটের মূল্য ছিল ৬ হাজার ৭৩০ ডলার। কয়েক মাসের ব্যবধানে এই দাম দ্বিগুণেরও বেশি বেড়ে সর্বোচ্চ প্রায় ১০ হাজার ৯০০ ডলারে পৌঁছেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্যাটাগরি-৩ টিকিটের দাম আগের তুলনায় আরও ৩৮ শতাংশ এবং ক্যাটাগরি-২ টিকিটের দাম ৩২.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বুধবার থেকে শুরু হওয়া চূড়ান্ত ধাপের টিকিট বিক্রিতে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

তুলনামূলকভাবে, ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ টিকিট মূল্য ছিল ১ হাজার ৬০৪ ডলার এবং সর্বনিম্ন ৬০৩ ডলার। সেই হিসাবেই প্রাথমিক মূল্য নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

আসন্ন ফাইনাল ম্যাচটি আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে শুধু ফাইনাল নয়, অন্যান্য ম্যাচের টিকিটের দামও তুলনামূলকভাবে বেশি। উদাহরণ হিসেবে, ১৩ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচে ক্যাটাগরি-১ টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার ৭৩৫ ডলার।

ফিফা এই উচ্চমূল্যের পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে, উত্তর আমেরিকার বাজারমূল্য ও ব্যাপক চাহিদার কারণে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিশ্বকাপ থেকে অর্জিত আয় বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হয়।

এবারের টুর্নামেন্টে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, যার ফলে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম পরিবর্তিত হচ্ছে। তাই নির্দিষ্ট কোনো স্থির মূল্য তালিকা প্রকাশ করা হয়নি।

পড়ুন: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ২৫

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন