21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৩:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভোলায় বৈরী আবহাওয়া, মুষলধারে বৃষ্টি

মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আজ মঙ্গলবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় মাঝারি বৃষ্টি এখনো হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সাধারণ শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এতে করে অটোরিকশা চালকদের আয় কমে গেছে। শহরের লোকজন কম থাকায় মৌসুমী ফল ব্যবসায়ীরা বেঁচা বিক্রি কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন। অন্য দিকে টানা বৃষ্টির কারণে ছাতা বিক্রি বেড়ে গেছে।

বিজ্ঞাপন

এদিকে সাগর উত্তাল হওয়ায় আজ মঙ্গলবারও সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতজারি করা রয়েছে । এত করে আজসহ টানা ৫ দিন ধরে ভোলা জেলার ইলিশ থেকে লক্ষীপুর, মনপুরা -ঢাকা সহ অভ্যন্তরীণ ১০ টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে।তবে ভোলা – ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের পারাপার করেছেন।

ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। গতকালের চেয়ে বৃষ্টি পাত আরো বেশী হয়েছে। ভোলা জেলায় সকাল ৬ পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা ৫ দিনে মোট ১৩৭.৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ২/১ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্র বন্দর গুলোতে আজো ৩ নাম্বার সতর্ক সংকেত জারি করা রয়েছে । তাই আজ মঙ্গলবার টানা পঞ্চম দিনের মতো ভোলার ইলিশা – লক্ষীপুর, দৌলতখান – আলেকজান্ডার, তজুমদ্দিন – মনপুরা ,মনপুরা – ঢাকা, হাতিয়া- ঢাকা, চরফ্যাশন – ঢাকা রুটসহ অভ্যন্তরীণ ১০ টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই রুট গুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে ‌। অবৈধ নৌযান চলাচল বন্ধ তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পড়ুন: ছয় দফা দাবিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন

দেখুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের আ/ক্র/ম/ণ, ইরানের পাশে কোন কোন দেশ? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন