সমুদ্রে গোসলে নেমে নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান।
বুধবার (৯জুলাই) সকালে কক্সবাজারের সমিতিপাড়া নাজিরারটেক এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে কক্সবাজার শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পেচারদ্বীপ সৈকতে গোসলে নামেন চবির তিন শিক্ষার্থী- অরিত্র হাসান (২২), আসিফ আহমেদ (২২) ও কে এম সাদমান রহমান সাবাব (২২)। এর মধ্যে সবাবের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন নিখোঁজ থাকেন।
সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ‘৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যায়। তাদের মধ্যে দুজন বাঁধের উপরে বসে ছিল আর বাকি ৩ জন বাঁধের নিচে নেমে গোসল নামে। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যায়। যার মধ্য সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়।’
পড়ুন: কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২
এস/


