০২/০৩/২০২৬, ১২:২১ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সরকারবিরোধী পোস্টে বগুড়ার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাকিব খান গ্রেফতার

অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে বগুড়ার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত সাকিব খানকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সেই মামলার ভিত্তিতেই সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, কয়েকদিন আগে সাকিব খান তার ফেসবুক পেজে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পর থেকেই তাকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি গাড়ি নিয়ে একদল সশস্ত্র সদস্য তার বাসা ঘেরাও করে অভিযান চালায়। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ‘জুলাই যোদ্ধা’ অভিযোগ করে বলেন, “এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। পুলিশ এখনো স্পষ্ট করে কিছু জানায়নি—কোন মামলায় বা কেন তাকে গ্রেফতার করা হয়েছে, সেটিও বলা হয়নি। নিশ্চয়ই পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে সাকিবকে।”

অন্যদিকে ওসি খালিদ মুনসুর বলেন, “সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

সাকিব খানের গ্রেফতারের ঘটনায় বগুড়ার রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন, এটি “বক্তব্যের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ”, আবার কেউ মনে করছেন, “রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে এটি যথাযথ পদক্ষেপ।

পড়ুন: একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের

দেখুন: যে শহরের বাসিন্দাদের সবার আছে ব্যক্তিগত বিমান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন