২১/০২/২০২৬, ১৩:৩৯ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৩:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সরকারি-বেসরকারি সব বোট বন্যাদুর্গত এলাকায় নিয়োজিত করুন : নাহিদ ইসলাম

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ দেশের বেশ কিছু অঞ্চল। জাতীয় সংকটের এই সময় দায়িত্ব পালনে কারো অবহেলা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি সরকারি-বেসরকারি সব বোট দেশের বন্যাদুর্গত এলাকায় নিয়োজিত করারও আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২২আগস্ট) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করে বলুন প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে। এক ঘণ্টার মধ্যে কন্ট্রোল রুম চালু করুন।’

তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠানকে যেন আর শিক্ষার্থীদের ঘেরাও করা না লাগে। জাতির ক্রান্তিলগ্নে নিজ নিজ অবস্থান থেকে কাজ শুরু করুন। সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন। আপনাদেরকে যেন আর নির্দেশনা দেওয়া না লাগে।’  

তিনি আরও বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র কোনো ধরনের আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিয়েছে। তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের বিপক্ষে যদি কোনো রাষ্ট্র দাঁড়ায় তাহলে আমাদের ছাত্র-জনতা তা রুখে দেব।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন