১২/০২/২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সরকারি সেবা পতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসারত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কাজী জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ ঈসা।

স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার সুমিত্র কুমার সরকার। বিষয়ভিত্তিক আলোচনা করেন টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) রবিউল আলম। কর্মশালায় বক্তারা সমাজের অনগ্রসর মানুষদের সরকারি সেবা প্রাপ্তিতে অধিকতর অন্তর্ভুক্তির জন্য সবাইকে এক সাথে কাজ করার কথা বলেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, “সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। সমাজের অনগ্রসর ব্যক্তিদের নিয়ে প্রত্যেকেরই ভাবা দরকার, কারন দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকেরই গুরুত্ব অপরিসীম।” এছাড়াও দিনব্যাপী এ কর্মশালায় অনগ্রসর ব্যক্তিদের প্রতিনিধিসহ ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী সচেতনতা বিষয়ক র‍্যালি ও মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন