27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সরকারি চালসহ আটক, পুলিশ হেফাজতে কৌশলে পালালেন টিসিবির ডিলার

নেত্রকোনার মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়ন পরিষদ থেকে সোয়া এক টন (৫০ কেজি ওজনের ২৫ বস্তা) সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল একটি সঙ্গবদ্ধ চোরাকারবারি চক্র। পথের মধ্যে উপজেলার কাইটাইল বাজার সংলগ্ন ওয়াহেদ ইটভাটার কাছে সামনে আসলে জনতার হাতে আটক হয় এ চক্রটি।

বিজ্ঞাপন

এ সময় জনতার হাতে আটক হ্যান্ডট্রলি চালক শাহ আলম (৪০) এবং সম্প্রতি ইউনিয়ন যুবদল থেকে বহিস্কৃত, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও টিসিবি’র ডিলার সামছুল হক চ্যাম্পিয়ন (৩৬)।

আরো জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান ও মদন অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটককৃতদেরকে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমানের কাছে হস্তান্তর করেন। তাদেরকে পুলিশের গাড়ি তোলার সময় সুকৌশলে পালিয়ে যান সামছুল হক চ্যাম্পিয়ন।

শামছুল হক চ্যাম্পিয়ন পালানোর সত্যতা নিশ্চিত করে এসআই সাইদুল রহমান বলেন, আঘাত করে কৌশলের আশ্রয় নিয়ে পালিয়ে যায় আসামি।

এ বিষয়ে মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, পুলিশ হেফাজত থেকে নয়। মানে, সেনা সদস্যরা ও ইউএনও মহোদয় ২৫ বস্তা চালসহ আসামিদেরকে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। আসামিদেরকে থানার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্ততি ও গাড়িতে তোলার সময় সবাই যখন গাড়ীমূখী হয়। তখন সুযোগ বুঝে কৌশলের আশ্রয় নিয়ে শামসুল হক চ্যাম্পিয়ন পালিয়ে যায়।

ওসি আরও বলেন, আসামি হ্যান্ডট্রলি চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে এ ঘটনায় পুলিশের দায়বদ্ধতা থাকায় পলাতক আসামিকে ধরার জন্য অভিযান চলমান আছে। অল্প সময়ের মধ্যে আসামি শামসুল হক চ্যাম্পিয়নকে গ্রেফতারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে শেষ সপ্তাহের দিকে মদন পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চানগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য ও উপজেলার চকপাড়া ঠাকুরবাড়ি এলাকার মৃত আবু চানের ছেলে শামছুল হক চ্যাম্পিয়নকে যুবদল থেকে বহিস্কার করা হয়।

এনএ/

দেখুন: সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন