বিজ্ঞাপন

ভেনিজুয়েলা সরকারি কর্মচারীদের কাজ সাড়ে ৪ ঘণ্টা কমাল

ভেনিজুয়েলা সরকার উৎপাদন হ্রাসের কারণে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের সপ্তাহে মাত্র তিন অর্ধদিবস কাজ করার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

জলবিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় এবং পানির স্তর কমে যাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার (২৪ মার্চ) থেকে সরকারি কর্মীদের কাজের সময় দৈনিক সাড়ে চার ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, নাগরিকদেরও নিজেদের বাসস্থানে বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হয়েছে।

ভেনিজুয়েলায় বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হলো জলবিদ্যুৎ কেন্দ্র। গত ১৫ বছর ধরে অভ্যন্তরীণ রাজ্যগুলোতে নিয়মিত বিদ্যুৎ রেশনিং চলছে। ২০১৯ সাল থেকে সেখানে ঘন ঘন দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, যা সম্পর্কে সরকার নাশকতার অভিযোগ করেছে।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে জলবায়ু সংকট সৃষ্টি হওয়ায় আমরা একটি গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হচ্ছি।’

এনএ/

দেখুন: ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সময় ৯টা-৪টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন