সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল।
বৃহস্পতিবার(১৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক থেকে জাতীয়তাবাদী যুবদল নোয়াখালী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে যুবদল নোয়াখালীর সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান প্রমূখ।
এসময় পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম কিরন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, নোয়াখালী জেলা জজ কোর্টের পিপি শাহাদাত হোসেন, বিএনপি নেতা ওমর ফারুক টপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহিম রিজভী, সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরণ, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন’সহ বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা উদ্বিগ্ন। দেশের আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তাঁরা।
পড়ুন: নোয়াখালীতে মারধরের শিকার ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
এস/


