২৮/০২/২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সরকার সারা দেশে সাড়ে ৭ লক্ষ মণ লবণ বিতরণ করেছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন চামড়া ব্যবসায়ীরা অব্যশই ন্যায্য মূল্য পাচ্ছে। সরকার এবার উদারভাবে সারা দেশে সাড়ে ৭ লক্ষ মণ লবণ বিতরণ করেছে। কিন্তু যেহেত চামড়া পচনশীল দ্রব্য সুতরাং পচা চামড়া নিয়ে অপপ্রচার চালাবেন না।

সোমবার (৯ জুন) সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ বশির উদ্দিন বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নৈতিকতা, ন্যায় ও জ্ঞানই হবে আমাদের চালিকা শক্তি। কেউ অনেক টাকার মালিক মানে সে সফল এ ধারণা ঠিক নয় । সম্পদে নয়, বরং যারা সম্মানে ও জ্ঞানে দৃষ্টান্ত অর্জন করেছে তারাই সফল।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় মাত্র ৮/৯ মাসে একটা সম্মানজনক জায়গায় পৌঁছেছে বাংলাদেশ। পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তারা ধারা অব্যাহত রাখবে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে সাতক্ষীরা থেকে ভেটখালী সড়কের কাজ শুরু হবে।

বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন: শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন