বিজ্ঞাপন

সরকার ও বিরোধী দল মিলেই দেশটাকে এগিয়ে নিতে চাই: আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলনা আব্দুল হালিম বলছেন, সরকারী ও  বিরোধী দল মিলেই দেশটা একটি সুষ্ট ধারার শহীদ আবু সাঈদদের যে আকাঙ্ক্ষা ছিল,  উই অন জাস্টিস, বুকের মধ্য অনেক ঝড়,  বুক পেতেছি গুলি কর। ছাত্র -জনতার যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমে ছিলেন । সরকার সেই  জন আকাঙ্খায় ব্যর্থ হয়েছেন। আমরা বিরোধী দল ও সরকারি দল মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই।
আজ শনিবার দুপুরে গাইবান্ধা দারুল আমান ট্রাস্টে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
আব্দুল হালিম আরও বলেন, অন্তবর্তী সরকার জনগনের কল্যাণে যে সকল অধ্যাদেশ গুলো জারি করছে, সেগুলো বর্তমান সরকারকে কার্যকর করতে উদ্যোগ নিতে হবে। বিএনপি যে ৩১ দফা সংস্কার, সেই সংস্কারে প্রথম দফা দাবি সংবিধান সংস্কারের কমিশন গঠন করা । অথচ আজকে বিএনপি  সংবিধান সংস্কারে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

সরকারের সমালোচনা করে হালিম আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারে জারি করা গণভোটের অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত,  জাতীয় মানবাধিকার কমিশন ও দুনীর্তি দমন কমিশন অধ্যাদেশসহ বেশ কিছু অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।  যা সরাসরি সরকার জনগনের বিরুদ্ধে দাঁড়ানোর শামিল। সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

হালিম বলেন,  আমরা সংসদেও আছি। জনগনের আকাঙ্খা পূরনে সংসদের বাহিরেও আছি। এছাড়া সরকার ও বিরোধী দল মিলে এক সাথে কাজ করলে ২৪শের যে আকাঙ্খা, তা পূরণ হবে। দেশের সংকটে জনগণের কল্যান মূলক কাজ গুলোতো  সরকারকে সহযোগিতা করা হবে।

গাইবান্ধা জামায়াতে ইসলামীর জেলা আমীর ও সদর -২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহুরুল হক, গাইবান্ধা -১ সুন্দরগঞ্জের আসনের সংসদ সদস্য  মাজেদুর রহমান মাজেদ, গাইবান্ধা – ৩(পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য আবু কাওছার নজরুল ইসলাম লেবু,  গাইবান্ধা- ৫ (ফুলছড়ি-সাঘাটা),  আব্দুল ওয়ারেছসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পড়ুন- কদমতলীর গ্যাসলাইটার কারখানার আগুনের ঘটনায় ৭ জনের মরদেহ উদ্ধার

দেখুন- গণমাধ্যম কর্মীদের নির্যাতনের অপরাধ আমরা তামাদি হতে দেবো না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন