১০/০২/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সরকার জনগণের সাথে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,সরকার জনগণের সাথে প্রতারণা করছে এবং বিশ্বাসঘাতকতা করছে। তাদের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন নেই।”“আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফরে কী আলোচনা হয়েছে তা সরকারকে সংবাদ সম্মেলন করে জাতিকে পরিষ্কার জানাতে হবে।”

শুক্রবার(১৪ নভেম্বর) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

ডা. তাহের আরো বলেন, “জীবন ও রক্ত দিয়ে বাংলার মানুষ ভারতের আধিপত্যবাদকে প্রতিহত করেছে। বশ্যতা আর মেনে নেবে না। সরকার যদি ভারতের অন্যায় আবদার ও সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করে, তার পরিণতি শুভ হবে না।”

নির্বাচনী সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “একটি দল সংস্কার চায় না। তারা পুরোনো বস্তাপচা নিয়মে নির্বাচন করতে চাইছে। অন্তবর্তী সরকারও সেই ফাঁদে পা দিয়েছে। সংস্কার না হলে শহীদের রক্তের প্রতি বেঈমানি হবে।”

গণভোট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার উদ্যোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। “দুটি নির্বাচন এক নয়। আলাদা গণভোট হলে অন্তত ৮০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেবে—এ কারণেই তারা আলাদা গণভোট চায় না।”

সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ মুনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট ও বায়তুল মামুর মসজিদের ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে এবং মনির হোসাইন ও রবিউল হোসেন মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন ভিপি শাহাব উদ্দিন, উপজেলা আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমীর মাওলানা ইব্রাহীম, শিবিরের কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি খায়রুল ইসলাম, সাবেক উপজেলা সেক্রেটারি শাহ মিজানুর রহমানসহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ ও সাবেক জনপ্রতিনিধিরা। সভায় শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লা সীমান্ত থেকে শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন