বিজ্ঞাপন

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি । হয় সরকারের ব্যার্থতা অথবা সরকারের অযোগ্যতা অথবা সরকারের সদিচ্ছার অভাব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

‎আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় ঝিনাইদহের হরিনাকুন্ডুর শাখারিদহ বাজারে নির্বাচনী গণ সংযোগে তিনি এসব কথা বলেন ।

বিজ্ঞাপন

সে সময় তিনি আরও বলেন শুধুমাত্র মুখে বললেই তো হবে না ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন দিতে হলে সেরা পরিবেশ তৈরি করতে হবে । আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীকে যদি সংসদে পাঠানো না যায় ওই ব্যাবসায়ীরা আওয়ামী মমতাজরা যেভাবে সংসদে গেলো এখনও যদি ঐ ধরনের লোকেরা সংসদে যায় তাহলে পরিবর্তন টা কি হবে?

তিনি আরো বলেন, আমি আমজনতার ভাই । আমি কখনই নেতা হিসাবে আসিনি । আমি আপনাদের লোক । জুলাই আন্দোলন আপনারা করেছেন । মূল্যায়ন যদি করতে হয় তবে সবার আগে আপনাদের করতে হবে । জনগণের বাইরে কোন কিছু চিন্তা করার সুযোগ নেই ।

‎এ সময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক এম সাখাওয়াত হোসেন,হরিনাকুন্ডু উপজেলার সভাপতি মারুফ জিতু,জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান,যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলী সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

পড়ুন: দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেখুন: বিয়ের দাবিতে যুবকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন!

ইম/



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন