বিজ্ঞাপন

সরিষাবাড়ীতে বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৩ জুলাই) বিকেলে সর্বস্তরের জনগণের ব্যানারে আরামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি এলাকার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এনসিপি’র সমন্বয়ক সুমন শেখ, যুগ্ম সমন্বয়ক আনোরুল কবীর সোহাগ, সদস্য রফিকুল ইসলাম মাস্টার, জামায়াতে ইসলামীর পৌর বায়তুল মাল সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, সহসভাপতি মাওলানা খোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, সংগঠক সাইদুর রহমান, আসাদুজ্জামান নুর, মাওলানা রাকিবুল ইসলাম ও মাওলানা সাবিত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর চলমান চাঁদাবাজি, দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বড় হুমকি। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম জোরদারের আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

পড়ুন: জামালপুরের সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন