১৯/০২/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৯/০২/২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ এক যুবক আটক

জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ নাঈম ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাঈম একই ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার ভোরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকায় ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা অভিযান চালায়। এসময় নাঈম ইসলামের নিজ বাড়ী থেকে পিস্তল কার্তুজ ও অস্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ নাঈম ইসলাম নামে এক যুবককে আটক করে যৌথ বাহিনী।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া জানান, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ একজনকে আটক করে।
পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন- দিনাজপুর-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থী মোঃ মতিউর রহমানের পৃথক পৃথক ২টি উঠান বৈঠক অনুষ্ঠিত

দেখুন- কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে: রিজভী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন