বিজ্ঞাপন

সর্বকালের সর্বোচ্চ দামে মধ্যপ্রাচ্যের তেল

বিশ্ববাজারে রেকর্ড সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে মধ্যপ্রাচ্যের তেল। সংবাদ সংস্থা রয়টার্সের সবশেষ তথ্য অনুযায়ী, মে মাসে সরবরাহের জন্য দুবাই তেলের দাম সোমবার (১৬ মার্চ) প্রতি ব্যারেল ১৫৩ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে, যা একটি নতুন রেকর্ড। এটি ২০০৮ সালে ব্রেন্ট ফিউচারের সর্বোচ্চ ১৪৭ দশমিক ৫০ ডলারের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে ওমান ক্রুড ফিউচারসের দামও প্রতি ব্যারেল ১৪৭ দশমিক ৭৯ ডলারে রেকর্ড স্পর্শ করে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম জানাচ্ছে, মধ্যপ্রাচ্যের তেলের এই দাম এখন পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ। ফলে এটি এখন বিশ্বের সবচেয়ে দামি জ্বালানি তেল হয়ে উঠেছে।

চলতি মাসে এশিয়ায় মধ্যপ্রাচ্যের ক্রুড তেল রপ্তানি কমে দিনে ১ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ব্যারেলে নেমে এসেছে। যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এটি ছিল প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যারেল এবং চলতি মাসের রপ্তানির পরিমাণ আগের বছরের মার্চের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম।

পড়ুন: কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়, টিকিট কালোবাজারির অভিযোগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন