০২/০৩/২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ উদ্দেশে আগামীকাল রোববার (২৫ মে) সরকারি বাসভবন যমুনায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি। 

শনিবার (২৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার বিকেলে অনুষ্ঠিত হবে বৈঠকটি। 

এদিকে, আজ শনিবার (২৪ মে) বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা । সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন