বিজ্ঞাপন

সর্বোচ্চ আদালতে জামায়াতের নিবন্ধন আপিল শুনানি শুরু

সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি।

বিজ্ঞাপন
সর্বোচ্চ আদালতে জামায়াতের নিবন্ধন আপিল শুনানি শুরু
সর্বোচ্চ আদালতে জামায়াতের নিবন্ধন আপিল শুনানি শুরু

খারিজের পর পুনরুজ্জীবিত করা এই আপিলটি মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগে শুরু হয়। আজকের শুনানি শেষে এবিষয়ে পরবর্তী শুনানির জন্য আদালত আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন। আদালতে জামায়াতের পক্ষে শুনানিতে আছেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন গত ২২ অক্টোবর মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই আদেশের ফলে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটি আবার শুনানির সুযোগ তৈরি হয়।

জামায়াতের নিবন্ধন আপিল শুনানি শুরু
জামায়াতের নিবন্ধন আপিল শুনানি শুরু

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন।

ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে। তবে ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে খারিজ হওয়া আপিলটি আওয়ামী লীগ সরকারের পতনের পর আবার পুনরুজ্জীবিত করে শুনানির জন্য আবেদন করা হয়। গত ২ সেপ্টেম্বর চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। সে অনুযায়ী ২২ অক্টোবর শুনানি শেষে আপিল বিভাগ আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন মঞ্জুর করেন।

টিএ/

দেখুন: আদালতে বাতিল নিঃশর্ত ক্ষমার আবেদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন