বিজ্ঞাপন

সস্ত্রীক সাইফুজ্জামানের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে পুলিশ সদরদপ্তরকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদক আদালতে আবেদনটি করে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন ঢাকা পোস্টকে বলেন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করতে দুদক আদালতে পিটিশন দিয়েছিল, যা আদালত মঞ্জুর করেছেন। এখন এটি পুলিশ সদরদপ্তরে যাবে। সেখান থেকে পুলিশ ইন্টারপোল বরাবর রেড নোটিশ জারির আবেদন করবে।

পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নামে আরও ৫ দেশে সম্পদের খোঁজ পেল দুদক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন