25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখল পাঁয়তারার বিরুদ্ধে বিক্ষোভ ও স্মারকলিপি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ স্মৃতি শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখল পাঁয়তারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসী সাঁওতালরা। আজ বুধবার দুপুরে উপজেলার কাটাবাড়ী সাঁওতাল পল্লী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দীর্ঘ রাস্তা অতিক্রম করে উপজেলা সদরে আসে। পরে সাঁওতাল-বাঙালি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্থানীয় ভূমিদস্যু আতাউর রহমান সাবুর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বাধা প্রদান করছে। ফলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে শিশুদের খেলতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকিও দিচ্ছে। স্মারকলিপিতে ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সুফল হেবরম, রাফায়েল হাসদা, গৌর পাহাড়ী, আদ্রিয়াস মুরমু, অলিভিয়া হেবরম, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, শারমিন মারডি, রমেন মারডি, ব্রিটিশ সরেন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: শরীয়তপুরে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত

দেখুন: যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন