বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শহরের সিআইপাড়া সড়কের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন হয়।
সভায় বক্তারা বলেন, “আলতাফ হোসেন ছিলেন নির্ভীক, নীতিনিষ্ঠ ও দেশপ্রেমিক সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর নিরলস কলম ছিল সাংবাদিকতার অনন্য উদাহরণ। নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য তিনি হয়ে থাকবেন প্রেরণার উৎস।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সভাপতি হাসান মামুন, আর সঞ্চালনা করেন মানবকণ্ঠ প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এনামুল হক মোল্লা, সাংবাদিক মনিরুল ইসলাম চৌধুরী (আমার বার্তা), তামিম সরদার (ইন্ডিপেন্ডেন্ট টিভি), নূর উদ্দিন (মোহনা টিভি), মাহামুদ হোসাইন (বাংলাদেশের খবর), জালিস মাহমুদ (দেশটিভি), প্রসেনজিৎ মিস্ত্রী (সবুজ নিশান), সুদর্শন ব্যানার্জী (প্রথম কথা), দীপঙ্কর রায় (স্বদেশ বিচিত্রা), সাদী মো. হিমেল ও সাহারিয়ার কিংজল প্রমুখ।
অনুষ্ঠানে মরহুম আলতাফ হোসেনসহ প্রয়াত সাংবাদিক শেখ জাকির আহম্মেদ, দেলোয়ার হোসেন ও শফিকুল আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন লেখক ও কবি আল-আমিন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পড়ুন : পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, দাবিতে অনড় অবস্থান


