সুনামগঞ্জ জেলার নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে। বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি এলাকায় তার উপর হামলা হয়।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হামলার শিকার হন তিনি। গুরুত্বর আহত হয়ে মোস্তাফিজুর রহমান বর্তমানে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং তার ছোট ভাই সজিব রহমানের মাধ্যমে থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ করেছেন মোস্তাফিজুর রহমান। অভিযোগে বলা হয়েছে, হোসেন খা (৪৫), মুনায়েম খা (৩৪), ফুরকান খাসহ (৪০) আরও পাঁচজন হামলায় অংশ নেন। সবার কাছেই দেশীয় অস্ত্র ছিল। যা দিয়ে মোস্তাফিজুর রহমানকে আক্রমণ করেন।
মোস্তাফিজুর রহমান অভিযোগে আরও উল্লেখ করেছেন, তিনি অনলাইন পত্রিকা “কালের নিউজ” এ এক সংবাদ প্রকাশ করেন এবং নাগরিক টেলিভিশনে প্রকাশের প্রস্তুতি নেন, যার ফলে অভিযুক্তরা চিনাকান্দি ক্যাম্পের বাজারে বিজিবি ক্যাম্পের সামনে তাকে আক্রমন করে।
এছাড়াও অভিযুক্তরা মোস্তাফিজুর রহমানের বাড়িতে আক্রমণ চালিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে এবং তার বাড়ী থেকে নগদ তিন লক্ষ টাকা, একটি প্যানাসনিক ক্যামেরা এবং একটি ভিভো স্মার্টফোন চুরি করে নিয়ে যায়।


এনএ/


