২৩/০২/২০২৬, ২২:৫১ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৩/০২/২০২৬, ২২:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের ৫ম মৃত্যুবার্ষিকী ২৪ অক্টোবর

বিশিষ্ট সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৪ অক্টোবর।

১৯৫৮ সালে ‘কচি কাঁচার আসর’-এর আহ্বায়ক হিসাবে গণমাধ্যমে তার যাত্রা শুরু। এরপর তৎকালীন দ্য পাকিস্তান অবজারভার, দ্য মর্নিং নিউজ এবং বাংলাদেশ টাইমস পত্রিকায় অসংখ্য নিবন্ধ লিখেছেন ফখরুদ্দিন।

কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দ্য ডেইলি মিরর (লন্ডন) পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ছিলেন।

ছাত্রজীবনে স্নাতক পাসের আগেই ফখরুদ্দিনের শেক্সপিয়রের ‘সনেট’-এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়।

বিজ্ঞাপন


খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক ও লেখক জন পিলজার তার বিখ্যাত বই ‘হিরোস’ এ ফখরুদ্দিনকে নিয়ে প্রায় তিন পৃষ্ঠার একটি মুখবন্ধ লেখেন, যেখানে তার একটি ছবিও ছিল। বইটি প্রথম ১৯৮৬ সালে লন্ডনের জোনাথন কেপ থেকে এবং দ্বিতীয়বার ১৯৮৯ সালে লন্ডনের প্যান বুকস লিমিটেড থেকে প্রকাশিত হয়। বইটি সমসাময়িক বৈশ্বিক ঘটনা নিয়ে লেখা।

ফখরুদ্দিন রচিত দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের শোভা’ ১৯৭২ সালে রেকর্ড করা হয়। দেশে বিদেশে গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ‘উইকলি হলিডে’ পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এইউএম ফখরুদ্দিনের ধানমন্ডির বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া, তার বিদেহী আত্মার শান্তি কামনায় আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

বহু প্রতিভার অধিকারী এই সাংবাদিক ৭৫ বছর বয়সে ২০২০ সালের ২৪ অক্টোবর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পড়ুন : ইউনিট্রেন্ডের বিজ্ঞাপন বিভাগের সাবেক মিডিয়া প্রধান ফয়জুল কবিরের ইন্তেকাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন