১৩/০২/২০২৬, ২৩:১৮ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২৩:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর প্রেসক্লাবের সদস্যরা।

শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এসময় বক্তব্য রাখেন সময় টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নাগরিক টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম ফজলুল হক, করতোয়ার দিনাজপুর প্রতিনিধি শাহারিয়ার মাহবুব শহীদ হিরু, ডিবিসির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, যমুনা টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি মাহফুজ আনার,এসএ টিভি দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলাম,প্রমথেশ শীল প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: ৩৩ বছর নখ কাটেননি দিনাজপুরের ফুলবাড়ির অরুণ, দর্শনার্থীর ভিড়

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন