গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চিহ্নিত সন্ত্রসীদের হাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক ওত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক এ এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, ত্রিশাল সাংবাদিক সমিতির সাধারন সম্পাদ আতিকুল ইসলাম,সাংবাদিক কিরন আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন তুহিন হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। জুলাই আগষ্টে নতুন বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা খুন মেনে নেওয়ার মত না। সঠিক বিচার না হলে বড় আন্দোরনের ঘোষনা দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
পড়ুন : বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন


