বিজ্ঞাপন

সাংবাদিক দেলোয়ারের পিতৃবিয়োগে শোক প্রকাশ

দৈনিক কালবেলা পত্রিকার ময়মনসিংহ ব্যুরো প্রধান, ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য ও ত্রিশাল প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেনের পিতা ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্যানিটারি ইন্সপেক্টর ও ত্রিশাল উপজেলার তাবলিগ জামাতের মুবাল্লিগ আলহাজ হাছেন আলী মুন্সি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১.৩০ মিনিট ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন


মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর ত্রিশাল সদর ইউনিয়নের কোনাবাড়ী নদীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

তার মৃত্যুতে ময়মনসিংহ ৭ আসনের নবনির্বাচিত এমপি ডা: মাহবুবুর রহমান লিটন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ।এক শোক বার্তায় তারা বলেন সমাজ থেকে একটি আলো নিভে গেল । মরহুমের উদ্যোগে যে সকল মসজিদ মাদরাসা গড়ে তুলেছেন তা আজ সদকায়ে জারিয়া হয়ে থাকবে । মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।এ ছাড়াও ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন

পড়ুন- ঘোড়াঘাটে রানীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠে রজতজয়ন্তী উদযাপন

দেখুন- ট্রাফিক, নার্স ও রোগীদের জন্য বিএনপির বিশেষ আয়োজন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন