২৭/০২/২০২৬, ১৯:১৩ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক নাদিম হত্যা মামলার বিচার একটি দৃষ্টান্ত হবে প্রতিমন্ত্রী মিল্লাত

গণমাধ্যমকর্মীদের স্বার্থে তড়িৎ গতিতে সাংবাদিক নাদিম হত্যার ঘটনার বিচার যেনো একটি দৃষ্টান্তমূলক হয় সেটা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সাংবাদিক নাদিম হত্যার ঘটনার পর আমি তার বাড়িতে নিজে গিয়েছিলাম। তখন আওয়ামী লীগের সময় ছিলো। ফ্যাসিবাদের আমল ছিলো, তবুও আমরা ভয়ভীতি উপেক্ষা করে আমি ও বর্তমান তথ্যমন্ত্রী তার বাড়িতে গিয়েছি অনুদান দিয়েছি। এবং তার বিচারটি যেনো তরান্নিত করা হয় তা নিশ্চিত করতে তখনই পদক্ষেপ নিয়েছি। এই হত্যা মামলা স্থবির হয়েছিলো অন্তর্বতিকালীন সময় এখন আমরা এটাকে সবর করবো।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ সাংবাদিকবৃন্দরা অন্যান্য কর্মকর্তারা।

২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জে বাংলানিউজটোয়েন্টিাফোর.কম এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিমকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা (চেয়ারম্যান বাবুর লোকজন) নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে, পরদিন ১৫ জুন তিনি মারা যান।

পড়ুন- পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

দেখুন- টেকনাফে ট্রাকের ধাক্কায় শিশুর মৃ/ত্যু, প্রতিবাদে গাড়িতে আ/গু/ন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন