32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক সোহরাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরের ইসলামপুর প্রেসক্লাব-এর উদ্যোগে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম সোহরাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রোববার (১ মার্চ) প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল ও মরহুমের বড় ছেলে আসনাদ হোসেন সোহান।

বক্তারা বলেন, সোহরাব হোসেন নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তাঁর ছিল উল্লেখযোগ্য অবদান। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে সোহরাব হোসেন ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে স্থানীয় সাংবাদিক সমাজ, ক্রীড়াঙ্গন ও সুধীমহল গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রহিমা সুলতানা মুকুল, সহ-সম্পাদক সাইদুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল এবং সদস্য লিয়াকত হোসেন লায়ন, রফিকুল ইসলাম রঞ্জু, হেলাল উদ্দিন, হোসেন শাহ ফকির, আলমাস হোসেন আওয়াল, মোতালেব হোসেন ও সৈয়দ এনামুর রকিবসহ অন্যান্যরা।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার ডিসি সাইফুর রহমান প্রত্যাহার, জনপ্রশাসনে ন্যস্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন