২০/০২/২০২৬, ৭:২১ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৭:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকরা এই মানববন্ধনের আয়োজন করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বিগত দিনের সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নিপীড়নের ঘটনা তুলে ধরা হয়। হত্যাকারীদের দ্রুত বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়।

এছাড়া, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা পর্যন্ত কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি বলে উল্লেখ করা হয়। রাজনৈতিক দলগুলোর উদাসীনতা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা করা হয়। বক্তারা সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে, হত্যা ও নিপীড়নের সর্বোচ্চ বিচার দাবি করেন। এ সময় তারা বলেন, দেশে স্বাধীনতার নামে কেবল নামমাত্র স্বাধীনতার নাটক চলছে।

পড়ুন: নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

দেখুন: বাড়বে বৃষ্টির প্রবণতা, আসতে পারে লঘুচাপ

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন