১১/০২/২০২৬, ২০:২৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে বন্দর ও সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে ও বন্দরের মদনপুর বাস স্ট্যান্ডে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

সোনারগাঁয়ে ও বন্দরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের আয়োজনে উপস্থিত ছিলেন, গাজী মোবারক, আজাদ, শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান, রবিউল হোসাইন, মো. শাহ জালাল মিয়া, কামরুল ইসলাম পাপ্পু, মাসুম মাহমুদ, ফাহাদুল ইসলাম, ময়নাল হোসাইন, কে এম রাজু, আকতার হোসেন, মুকতার, জসিমউদ্দিন রাজিব, মোকাররম মামুনসহ সোনারগাঁ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদ বৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।

সভায় বক্তারা আরো বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

পড়ুন: নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

দেখুন: সাগরে লঘুচাপ: আরও তিন চার দিন বৃষ্টির আভাস | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন