গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা।
আজ শনিবার দুপুরে জেলা শহরের কালীবাড়ি মোড়স্থ শাপলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করেছে কিশোরগঞ্জ প্রেসক্লাব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,জেলা জামায়াতে ইসলামীর আমীর রমজান আলী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ সহ বিভিন্ন মিডিয়ার জেলা ও উপজেলার শতাধিক গণমাধ্যম কর্মীবৃন্দ।দেশ রূপান্তর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম পলাশ, নাগরিক টেলিভিশন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, চ্যানেল আই কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এস কে রাসেল, এখন টেলিভিশন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মশিউর কায়েস,কালের নতুন সংবাদের সম্পাদক খাইরুল ইসলাম,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান
পড়ুন: নোয়াখালীতে প্রবাসীর পরিবারের ৭ জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা
দেখুন: ‘প্রাক্তন প্রেমিকরা ভালো ছিল
ইম/


